[ দেশজুড়ে ]
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
প্রতীকী ছবি
গাজীপুরের বাসন থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাসন থানার মোগরখাল এলাকার সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চর মদাখালী এলাকার আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব, গাজীপুর মহানগরের বাসন থানার চানপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে রাকিবুল ইসলাম ইমন, কালীগঞ্জ থানার বারেক মার্কেট এলাকার মালেকের ছেলে সিরাজুল ইসলাম শিপু এবং শেরপুর জেলার নকলা থানার গজারিয়া এলাকার আজিজ উদ্দিনের ছেলে সোহাগ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু সায়েম নয়ন (ডিবি অ্যান্ড মিডিয়া) জানান, শনিবার রাতে মোগরখাল এলাকায় বাসন থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বাসন থানায় আরো একটি মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!