ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুরে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ ৫ ডাকাত আটক

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ১৩ আগস্ট ২০২২
শরীয়তপুরে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ ৫ ডাকাত আটক
ডাকাতদলের আটককৃত ৫ সদস্য

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। শনিনার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার পালেরচর পদ্মা নদীর তীরবর্তী  এলাকা থেকে তাদের আটক করে জাজিরা নৌ-পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১টি স্পিড বোট, ২টি পাইপ গান, ৭টি তাজা কার্তুজ, ৮টি রামদা, ১টি দেশীয় দা, ১টি স্ক্রু ড্রাইভার, ২টি শাবল, বিভিন্ন মডেলের ২০টি মোবাইল ফোন, ২টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন আবুল বাশার (২২), শাকিল দেওয়ান (২১), আক্তার হোসেন (৩০), ইকবাল মুন্সী (২৮) ও ইয়ামিন(১৯)। তাদের সবার বাড়ি  মুন্সীগঞ্জ জেলায়।

Advertisement

জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন পালেরচর এলাকায়  ডাকাতির প্রস্তুতি চলছে। আজ দুপুরে নৌ-পুলিশের এএসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একদল নৌ-পুলিশ ওই এলাকায় অভিযানে গেলে দেখতে পায় ১৯ জনের একটি ডাকাত দল পদ্মা নদীর পাড়ের কাশবনের ভেতর স্পিড বোট নিয়ে ডাকাতির পরিকল্পনা করছে।

তখন তাদের আটকের চেষ্টা করে নৌ-পুলিশ। একপর্যায়ে ডাকাত দল ও নৌ-পুলিশ গোলাগুলি হয়। এসময় নৌ-পুলিশ ৯ রাউন্ড এবং ডাকাত দল ১০ রাউন্ড গুলি ছোড়ে। একপর্যায়ে পালানোর সময় ওই পাঁচজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!