সরাইলে ডাকাতদলের ৩ সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক ডাকাতদলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ (কলেজপাড়া) এলাকার আবু ছায়েদের ছেলে মো. সোহেল মিয়া, একই উপজেলার কালিকচ্ছ (ধরন্তী) এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. জীবন মিয়া, ইসলামাবাদ গোগদ এলাকার হেবদু মিয়ার ছেলে মো. খোকন মিয়া।
সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামাবাদ গোগদ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে রাস্তার পাশে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রামদা, লোহার রড উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সড়কে সংঘবদ্ধভাবে বিভিন্ন যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করতেন। তাদের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।