ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়কে প্রাইভেটকার দিয়ে ট্রাক আটকে ডাকাতি করতো তারা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ১৬ আগস্ট ২০২২
মহাসড়কে প্রাইভেটকার দিয়ে ট্রাক আটকে ডাকাতি করতো তারা
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার দিয়ে একটি ট্রাক আটকে ডাকাতির সময় তিনজনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কেডিএস ডিপো সংলগ্ন দক্ষিণ ঘোড়ামারা পাক্কা মসজিদের সামনে ডাকাতির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কেডিএস ডিপো সংলগ্ন দক্ষিণ ঘোড়ামারা পাক্কা মসজিদের সামনে ফারুক, হান্নান ও আরিফুল ইসলাম নামের তিন ডাকাত প্রাইভেটকার দিয়ে একটি ট্রাক আটকে ডাকাতি করছিল। এ সময় ডাকাতির ঘটনা জানতে পেরে ডিউটিতে থাকা এসআই আমির হোসেন ও এএসআই মোসলেমসহ বারোআউলিয়া হাইওয়ে থানার দুটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের গ্রেফতার করে।

Advertisement

তিনি আরো জানান, ডাকাতদের প্রাইভেটকারটিও আটক করা হয়েছে। তারা নিয়মিত বিভিন্ন স্থানে প্রাইভেটকারে গিয়ে গাড়ি আটকে ডাকাতি করতো। ট্রাকের আহত চালক ও হেলপারকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গ্রেফতার ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!