জানা গেছে, নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়ার্ড পাখীর মোড় গ্রামের বাসিন্দা আনছের আলী তার স্ত্রী রাহেনা বেগম ও তাদের দুই সন্তান নিয়ে গ্রামের পাশের নোয়াখালীর বাগানবাড়ি নামক একটি বাড়িতে বসবাস করতেন। স্ত্রীর পরকীয়ার কারণে দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে অশান্তি বিরাজ করছিল। রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়।
স্বামী আনছের তার স্ত্রীর রাহেনার হাত-পা ধরে পরকীয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন। কিন্তু স্ত্রী তার স্বামীর অনুরোধ না মেনে এক পর্যায়ে স্বামীকে তালাক দেবেন বলে জানান। এতে স্বামী আনছের আলী ক্ষিপ্ত হন। এরই জেরে রোববার গভীর রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
.png)
এ সময় সন্তানরা ঘুম থেকে জেগে চিৎকার শুরু করলে স্থানীয়রা রাহেনাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এখানে চিকিৎসক আহত রাহেনাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠালে রাস্তায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান জানান, স্বামী আনছের আলী থানায় আটক আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।