ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২, ২৩ আগস্ট ২০২২
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫
বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা-দিনাজপুরগামী এসআর ট্রাভেলসের বাসচালক ৩৫ বছর বয়সী মো. হাকিম ও বাসযাত্রী দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের পোশাককর্মী ২৩ বছরের মো. আশিক আলী।

Advertisement

স্থানীয়রা জানায়, এসআর ট্রাভেলসের বাসটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। ফুলবাড়ীর ব্রহ্মচারী এলাকায় পৌঁছালে ভুট্টাবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ফুলবাড়ী থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হবে। তবে ঘটনার পর থেকে ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!