[ দেশজুড়ে ]
ট্রাক-বাসের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি এলাকায় গরু বোঝাই ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
নিহত আব্দুল হান্নান গরু ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় ট্রাক চালকের সহকারী ইয়াকুব আলী আহত হন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানান, গরু বোঝাই একটি ট্রাক লালমনিরহাট থেকে ঢাকায় যাচ্ছিলো। পথে পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী হান্নান মারা যান।
.png)
ওসি আরো জানান, পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!