ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১২, ১৪ আগস্ট ২০২২
ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১৩
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান নগরীতে মালবোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

উদ্ধারকর্মীরা শনিবার রাতে স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানায়।

ঘটনাস্থলে দ্রুত ১০টি জরুরি গাড়ি ও ক্রেন পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করে জেলা প্রশাসন।

Advertisement

তবে উদ্ধার কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দল প্রাথমিকভাবে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর আরো মরদেহের সন্ধান পেলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ তে দাঁড়ায়। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দুর্বল যানবাহন, জরাজীর্ণ সড়ক ও সড়ক নিরাপত্তা ব্যবস্থার অবহেলার কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!