শনিবার সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম ইউসুফ প্রামানিক। তিনি ফরিদপুর সদর উপজেলার গোলচত্বর এলাকার হানিফ প্রামানিকের ছেলে।
পাংশা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি পাংশা ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বের হওয়ার সময় রাজবাড়ী থেকে আসা কুষ্টিয়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এ ঘটনায় আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ট্রাকচালক ইউসুফ প্রামানিককে মৃত ঘোষণা করেন।
.png)
পাংশা হাইওয়ে থানার এসআই মো সালাউদ্দিন মোল্লা জানান, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস ও ট্রাক দুটোই হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।