ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্দরে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আড়াই লাখ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ২৩ আগস্ট ২০২২
বন্দরে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আড়াই লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রূপালি আবাসিক এলাকায় ২০টি বাড়ির দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। 

এ সময় বাড়ির মালিকদের আড়াই লাখ টাকা জরিমানাসহ অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ রাইজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মঙ্গলবার ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।

Advertisement

সুরাইয়া ইয়াসমিন জানান, বাড়ির মালিকরা তিতাস কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে নির্ধারিত বৈধ সংযোগ থেকে অবৈধভাবে দুই থেকে তিন গুণ চুলা ব্যবহার করে আসছিলেন। ফলে আশপাশের বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন এবং সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে। এ কারণে ২০টি বাড়ির সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ চুলার পরিমাণ অনুযায়ী আর্থিক জরিমানা করা হয়। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লি. এর সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, রূপালি আবাসিক এলাকায় পর্যায়ক্রমে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অবৈধ সংযোগ দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!