এর আগে সকালে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ থেকে উদ্ধারকৃত জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটির কারণে ফিশিং ট্রলার ‘এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া’ ভাসতে ভাসতে বাংলাদেশ জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়।
.png)
সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ বিভিন্ন স্থান থেকে ৩২ জনকে উদ্ধার করে। পরবর্তীতে দুই দেশের কোস্ট গার্ডের সমঝোতায় জেলেদের বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় প্রথমে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন এর নিকট হস্তান্তর করা হয় এবং পরে কোস্টগার্ডের জাহাজ অপরাজেয় বাংলার মাধ্যমে জেলেদের মোংলা সদর দফতরে আনা হয়।
উদ্ধার হওয়া জেলেদের রাতেই স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। তাদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায়।