ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উত্তাল সাগরে ১৯ জেলেসহ ট্রলারডুবি, ২ জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ২৩ আগস্ট ২০২২
উত্তাল সাগরে ১৯ জেলেসহ ট্রলারডুবি, ২ জনের মৃত্যু
ট্রলারডুবি -ফাইল ছবি

বঙ্গোপসাগরে ঝড়ে ১৯ জেলেসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বরগুনার সাগর উপকূলে ‘এফবি ভাই ভাই’ নামে ওই মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। তবে তাৎক্ষণিকভাবে মৃত জেলেদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১৯ জেলেসহ ট্রলারডুবির ঘটনা ঘটে। ভারতীয় জেলেরা ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে এ ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে।

Advertisement

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!