[ দেশজুড়ে ]
নালিতাবাড়ীতে বিদেশি মদসহ আটক ১
আকটকৃত মনিরুজ্জামান মনির- ছবি: ডেইলি বাংলাদেশ
শেরপুরের নালিতাবাড়ীতে বিদেশি মদসহ মনিরুজ্জামান মনির নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনির পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া গ্রামের আনার আলীর ছেলে।
বুধবার দুপুরে র্যাব সূত্র জানায়, র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি দল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৯৫ বোতল বিদেশি মদসহ মনিরকে আটক করা হয়।
.png)
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা জানান, আটককৃত মনির দীর্ঘদিন যাবৎ শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছেন। তার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!