ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে গোলাগুলি, নিহত ১

রাঙ্গামাটি প্রতিনিধি  
প্রকাশিত: ২১:১২, ২৪ আগস্ট ২০২২
রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে গোলাগুলি, নিহত ১
গুলি করে হত্যা-প্রতীকী ছবি

রাঙ্গামাটির লংগদু উপজেলায় দুর্গম পাহাড়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ছোট কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে শ্যামল চাকমা (৪৫) নামে এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি ইউপিডিএফের।

লংগদু থানার পরিদর্শক (তদন্ত) মো. সানজিদ আহম্মেদ বলেন, গোলাগুলির খবর রাতে শুনেছি। ঘটনাস্থল এতোই দুর্গম যে রাতে সেখানে যাওয়া সম্ভব ছিল না। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।

Advertisement

প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক অংগ মারমার দাবি, গোলাগুলিতে তাদের কর্মী শ্যামল চাকমা নিহত হয়েছেন। এর জন্য জেএসএস দায়ী।

এ বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) লংগদু শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছি। ছোট কাট্টলী এলাকায় কিছু সময় গোলাগুলির ঘটনা ঘটে। তবে ওই এলাকাটি তাদের (ইউপিডিএফ) নিয়ন্ত্রণাধীন এলাকা। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!