তালাবদ্ধ ঘরে মিলল নারীর লাশ, স্বামী গ্রেফতার
সিলেটে তালাবদ্ধ ঘর থেকে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল নিয়াজ খান একই এলাকার ইসমত খানের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ওসি সৈয়দ আমিনুর রহমান।
গত মঙ্গলবার রাতে নগরের বালুচর এলাকার সেকান্দার মহল নামে একটি বাসার তালাবদ্ধ কক্ষ থেকে আফিয়া বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘরের ভেতর থেকে ওই নারীর প্রায় দুই বছর বয়সী এক শিশু কন্যাকে জীবিত উদ্ধার কর হয়। পরে ওই শিশুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
এ ঘটনায় মৃত আফিয়ার মা কুটিনা বেগম বাদী হয়ে শাহপরান থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। এই মামলায় ইসমাইলকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
শাহপরাণ (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ওই মহিলার স্বামী ওমানপ্রবাসী বলে শোনা গেলেও আসলে ইসমাইল প্রবাসে ছিলেন না। আফিয়ার সঙ্গে তার যে বিয়ে, সেটার কাগজপত্রও নেই। মৌলভী ডেকে নাকি তাদের বিয়ে পড়ানো হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তিনি বলেন, আশরাফ নামের এক ব্যক্তির সঙ্গে আফিয়া বেগমের আগে আরেকটি বিয়ে হয়েছিল। কিন্তু ওই সংসার বেশি দিন টিকেনি।