তবে জালালেল পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন মোবাইলে ডেকে নিয়ে জালালকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। বুধবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনীয়া গ্রামের আলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত জালাল জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের মৃত ময়নাল মিয়ার ছেলে।
জালাল মিয়ার বোন শম্পা বেগম ও মেয়ে জামিলা অভিযোগ করে বলেন, জালাল মিয়া শ্বশুরবাড়িতে যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী জেসমিনে বাবা-মাসহ অন্যরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এতে তিনি মারা যান। ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য শ্বশুরবাড়ির লোকজন জালাল মিয়ার মুখে বিষ ঢেলে দিয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জালালের লাশ হাসপাতালে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।
.png)
সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ঘটনার বিষয়ে জালাল মিয়ার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।