[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
অস্ত্র-ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গা- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র, গুলি এবং ইয়াবাসহ আবু তাহের নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা ক্যাম্প-১৩ এর জি-৫ ব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আবু তাহের একই ক্যাম্পের আব্দুস সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।
.png)
তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি এবং ১০ হাজার পিস ইয়াবাসহ আবু তাহেরকে আটক করে এপিবিএন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!