ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ক্যামেরা ছিনতাই, আটক ৪

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ২৭ আগস্ট ২০২২
কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ক্যামেরা ছিনতাই, আটক ৪
আটক ছিনতাইকারীরা

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটককে ছুরিকাঘাত করে ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া ক্যামেরাটি উদ্ধার করা হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম। আটকরা হলেন- ইফতেখার হোসেন নাবিল, ইয়াসিন, মো. রুবেল ও মো. ইব্রাহিম ওরফে সাগর।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসে ২৩ আগস্ট ভোরে ঘুরতে বের হন সুমন। এ সময় সুগন্ধা পয়েন্টের হান্ডি রেস্টুরেন্টের সামনে সাতজনের একদল ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ডিএসএলআর ক্যামেরাটি ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। ছুরিকাঘাতে আহত পর্যটক সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ট্যুরিস্ট পুলিশ।

Advertisement

তিনি আরো জানান, ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে নিজেদের একটি মুঠোফোন ফেলে যান ছিনতাইকারীরা। সেই মুঠোফোনের সূত্র ধরে ছিনতাইকারী ইফতেখার হোসেন নাবিলকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে আরো তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন ছিনতাইয়ের শিকার পর্যটকের এক বন্ধু। ঘটনায় জড়িত বাকিদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!