ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাসানচর থেকে পালানো ১৮ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ২৮ আগস্ট ২০২২
ভাসানচর থেকে পালানো ১৮ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক
আটক রোহিঙ্গারা- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে ঐ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা।

আটক রোহিঙ্গা হলো- ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নম্বর ক্লাস্টারের মো. তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), মো. রেন ওয়ান (১৪), তাসমিন আরা (১২), ইয়াসমনি আরা (১০), মো. আনাস (৮), জেসমিন আরা (৬), মো. ইয়াছের (৪), মো. কাওছার (২), শাহারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), শাবনুর (৬), ৮৬ নম্বর ক্লাস্টারের ইয়াসমিন (৫), আজিজা (১৮), আজিজ খান (১), জাহিদ হোসেন (২২) ও ৭১ নম্বর ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।  

Advertisement

স্থানীয় ফারুক হোসেন জানান, শনিবার রাত ৮টার দিকে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমগীরের দোকান এলাকায় কয়েকজন তরুণ-তরুণী ও শিশু ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাৎক্ষণিক তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক রাখা হয়। রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান। 

তিনি বলেন, শনিবার দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে আসেন রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!