ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ভাসছিল আমিন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ২৮ আগস্ট ২০২২
পুকুরে ভাসছিল আমিন 
ছবি : ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুর থেকে আমিন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আমিন মিয়া ওই গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে।

সরাইল থানার ওসি (তদন্ত) শিহাবুর রহমান জানান, স্থানীয় লোকজন চাকসার গ্রামে হামদু মিয়ার পুকুরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!