ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় সাড়ে ৪৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বিশ্বরোড রশিদ মার্কেটের সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক শামসুল হুদা ময়মনসিংহের সদর উপজেলার মুদারপুর এলাকার আবুল হামিদের ছেলে ও একই জেলার তারাকান্দা উপজেলার ফতেহপুর এলাকার আক্কাস আলীর ছেলে ইমন মিয়া।
দুপুর ২টার দিকে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে প্রবেশ করছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার বিশ্বরোড রশিদ মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালঅনো হয়। এ সময় পিকআপসহ তাদের আটক করা হয়। পরে পিকআপটি তল্লাসী করে সাড়ে ৪৩ কেজি গাঁজা ও ৫০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।