ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ৩০ আগস্ট ২০২২
চট্টগ্রামে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক
আটক দুই রোহিঙ্গা নারী- ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক দুইজন আপন বোন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার (২৮ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানার চট্টগ্রাম রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- নূর সাফা (৩৫) ও নূর ফাতেমা (২৮) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বার্মা কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের বাবার নাম মৃত নাজির হোসেন।

Advertisement

নগর গোয়েন্দা পুলিশের এসআই সোহেল রানা জানান, ইয়াবা বিক্রির জন্য রোহিঙ্গা দুই বোন রেলস্টেশনে এসেছিলেন। ক্রেতার কাছে হস্তান্তরের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে এক হাজার ৫৫০ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!