[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে কোনো বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
সিলগালাকৃত ক্লিনিকগুলো হলো- আছিয়া ডায়াগনস্টিক সেন্টার, ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, মক্কা মদিনা ডায়াগনস্টিক সেন্টার ও সাবালিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলামসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
এ বিষয়ে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম জানান, বৈধ কোনো কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিক সিলগালা করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!