সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কতৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁ থানার ওসি অপারেশন মাহফুজুর রহমানসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা। এ সময় কয়েকটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
.png)
জানা যায়, দীর্ঘদিন ধরে চুনা ফ্যাক্টরিতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বন্দর মুছাপুর ইউনিয়নের কামতাল এলাকার নুরে আলম তার সহযোগীরা ফ্যাক্টরি চালিয়ে আসছিলেন। গত ১১ আগস্ট উপজেলার পিরোজপুর এলাকায় তার আরো একটি চুনা ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, সোনারগাঁয়ে যতো অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।