ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে পুড়ল তুলার গুদাম

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ৩১ আগস্ট ২০২২
আগুনে পুড়ল তুলার গুদাম
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নামাবাজারে আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। আগুনে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

মঙ্গলবার রাতে ব্যবসায়ী আবুল হোসেনের তুলার গুদামে এ ঘটনা ঘটে। তবে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে হঠাৎ তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আগুন নেভানোর কাজে অংশ নেন পাকুন্দিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ততক্ষণে তুলাসহ পুরো গুদামঘর পুড়ে যায়।

Advertisement

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। আগুনে তার গুদামে থাকা ৫০ মণ তুলা পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে তুলা প্রক্রিয়াজাতকরণ একটি মেশিন। এতে তার তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

পাকুন্দিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান জানান, ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন কীভাবে লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!