মঙ্গলবার রাতে ১০টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়া ঘোনা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মোহাম্মদ ইসমাইল ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১টা থেকে শিশুটি নিখোঁজ হয় ইসমাইল। নিখোঁজ শিশুর সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও এলাকায় মাইকিং করা হয়। এদিন রাত সাড়ে দশটায় শিশুটির বাড়ির পাশের পুকুর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
.png)
শিশুটির বাবা মোহাম্মদ ইদ্রিস বলেন, মঙ্গলবার দুপুর ১টা থেকে নিখোঁজ ছিল ইসমাইল। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হয়। এতে সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও এলাকায় মাইকিং করা হয়। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।