বুধবার বেলা ১১টার দিকে ওই উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- চার বছরের খেওড়া গ্রামের রবিন মিয়ার মেয়ে আলেয়া আক্তার ও রাজীব মিয়ার চার বছরের মেয়ে জান্নাত আক্তার। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
স্থানীয়রা জানায়, নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন বাড়ির সদস্যরা। এ সময় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত পুকরে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে মারা যায়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার ওসি মুহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।