গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের পীরগাছার শাহীন মিয়া, নীলফামারীর সৈয়দপুর উপজেলার দুলাল, ঠাকুরগাঁ সদরের সাজ্জাত হোসেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রেজাউল করিম, রংপুরের মিঠাপুকুর উপজেলার সিফাজুল ইসলাম, কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফারুক, রংপুর নগরীর পালিচড়া এলাকার আবু বক্কর সিদ্দিক, রংপুরের কাউনিয়া উপজেলার শরিফুল ইসলাম, রংপুর নগরীর ডাঙ্গীরপাড় এলাকার ভুট্টু চন্দ্র বর্মন, রংপুরের বদরগঞ্জ উপজেলার আল-আমিন ইসলাম এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আব্দুস সালাম।
বুধবার বিকেলে র্যাব-১৩ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার প্রীতি বাজার এলাকায় নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে এ এ ব্রিকস নামক ইট ভাটায় ডাকাতির ঘটনা জানতে পেরে র্যাব-১৩ অভিযান চালায়। এ সময় ডাকাত দলের ১১ সদস্যকে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
.png)
আরো জানানো হয়, গ্রেফতারকৃত ডাকাতরা গত দেড় বছরে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ১৫০টিরও বেশি ডাকাতির ঘটনা ঘটিয়েছেন। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।