ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর কিডনি বিক্রির টাকায় স্ত্রী করলেন অন্যত্র বিয়ে

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ৩১ আগস্ট ২০২২
স্বামীর কিডনি বিক্রির টাকায় স্ত্রী করলেন অন্যত্র বিয়ে
ফাইল ফটো

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে স্ত্রী তাকে তালাক দিয়ে গোপনে অন্যত্র বিয়ে করেন। এ খবর জানতে পেরে ঐ স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুরে কলারোয়া উপজেলা সদরের লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আতাউর রহমান সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের লতিফ সরদারের ছেলে।

এ বিষয়ে মৃত আতাউর রহমানের মা জাহানারা খাতুন জানান, আতাউর উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করেন। তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে। পরে গোপনে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন আতাউর। এরপর তিনি ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে ছোট স্ত্রী রুবিনাকে তিন লাখ টাকা দেন। ঐ টাকা নিয়ে রুবিনা আতাউরকে তালাক দিয়ে অন্য এক ছেলেকে গোপনে বিয়ে করেছেন। এ খবর জানাতে পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন আতাউর।

Advertisement

কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা জানান, আতাউর কিডনি বিক্রি করে টাকা দিয়েছিলেন ছোট স্ত্রী রুবিনাকে। এ টাকা নিয়ে রুবিনা অন্য একটি ছেলেকে বিয়ে করায় আত্মহত্যা করেছেন আতাউর। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিষপান
লিংক সফলভাবে কপি হয়েছে!