ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝগড়া থামাতে গিয়ে ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪, ১ সেপ্টেম্বর ২০২২
ঝগড়া থামাতে গিয়ে ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ঝগড়া বিবাদ থামাতে গিয়ে নিজ ছেলের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ ইউনুস নামের এক ব্যক্তি। বুধবার দুপুরে উপজেলার সদর ইউপির নাজির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, টেকনাফ সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য আত্মসমর্পণকারী ইয়াবা ব্যবসায়ী নাজির পাড়া গ্রামের এনামুল হক প্রকাশ এনাম মেম্বার ও তার চাচাত ভাই ফরিদের ছেলে আবুল ফয়েজ প্রকাশ ফুরিংগার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় এনাম মেম্বারের ভাগিনা আব্দুল আমিন এসে সেখানে যুক্ত হয়। এ সময় কথা কাটাকাটি থামাতে এগিয়ে আসেন আব্দুল আমিনের বাবা মোহাম্মদ ইউনুস। এ ঘটনার এক পর্যায়ে আব্দুল আমিন আবুল ফয়েজ ফুরিংগাকে লক্ষ্য করে গুলি করতে গিয়ে সেই গুলি নিজ বাবা মোহাম্মদ ইউনুসের বাম হাতে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় আহত ইউনুসকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় । 

Advertisement

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সাখাওয়াত হোসেন মিথু জানান, আহত ব্যক্তিকে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বেলা ২ টার দিকে গুলিবিদ্ধ হয়ে আহত ইউনুস নামের একজনকে হাসপাতালে আনা হয়। তার বাম হাতের কনুই গুলি ঢুকে বের হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । 

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, নাজির পাড়ায় ছেলের গুলিতে বাবা গুলিবিদ্ধ হয়েছে এ ধরণের সংবাদ পাওয়ার পর অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি তৎপরতা চলছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!