[ দেশজুড়ে ]
লরি ওভারটেক করতে গিয়ে বাস খাদে, আহত ৮
দুর্ঘটনাকবলিত বাস
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ বসু জানান, রয়েল সুপার পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিলেট যাচ্ছিল। পথে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে একটি লরিকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে । এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
.png)
এতে আটজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!