[ দেশজুড়ে ]
ফেনীতে লাইসেন্স-হেলমেট না থাকায় ৮ জনের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনী শহরের মহিপাল ও লালপোল এলাকায় ৮টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ এর সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও সুলতানা নাসরিন কান্তা অভিযানে নেতৃত্ব দেন। মহিপাল ও লালপোলে লাইসেন্স ও হেলমেটবিহীন গাড়ি চালানোর অপরাধে ৮ জন ব্যক্তিকে ৩ হাজার ৮শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা জানান, মোটরসাইকেল চালকদের হেলমেট পরা নিশ্চিত করতে জেলায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। হেলমেট না পরাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযানে জরিমানার পাশাপাশি মানুষকে সচেতনও করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!