ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিংড়িতে জেলি পুশ করায় ২ আড়তদারকে জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ১ সেপ্টেম্বর ২০২২
চিংড়িতে জেলি পুশ করায় ২ আড়তদারকে জরিমানা
চিংড়িতে জেলি পুশ করায় দুই আড়তদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত- ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে চিংড়িতে জেলি পুশ করায় দুই আড়তদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ফেনী পৌর মৎস্য আড়তে এ অভিযান চালান ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন ভৌমিক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর মৎস্য আড়তে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। চিংড়ি পরীক্ষা করে আল্লাহর দান মৎস্য আড়ত ও শাহজালাল মৎস্য আড়তকে যথাক্রমে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকাসহ দুইটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুইটি আড়ত থেকে প্রায় ১০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়।

Advertisement

অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, ফেনী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম উপস্থিত ছিলেন। অভিযানে ফেনী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন ভৌমিক জানান, আড়তে গিয়ে ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি পাওয়া যায়। এই জেলিযুক্ত মাছ খেলে পাকস্থলী, কিডনির রোগসহ শরীরে নানা জটিলতা সৃষ্টি হতে পারে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!