ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধান ক্ষেতে কৃষক দেখল বিশালাকৃতির অজগর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১১:৪৩, ২ সেপ্টেম্বর ২০২২
ধান ক্ষেতে কৃষক দেখল বিশালাকৃতির অজগর
কুয়াকাটায় ৯ ফুট দৈর্ঘ্যর অজগর

পটুয়াখালীর কুয়াকাটায় ৯ ফুট দৈর্ঘ্যর একটি অজগর সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের খাজুরা এলাকার বাসিন্দা কৃষক আবদুল খালেকের ধান ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। তবে সাপটি শুক্রবার দুপুরে বনপ্রাণী অভয়ারন্য টেংরাগিরি বনে অবমুক্ত করা হবে। 

এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই কৃষক সাপটি জাল ফেলে তার ধান ক্ষেত থেকে উদ্ধার করেন। পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। সন্ধ্যায় সাপটি কলাপাড়া নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Advertisement

কৃষক আবদুল খালেক বলেন, ক্ষেতে কাজ করতে গিয়ে আমি সাপটি দেখতে পাই। এটি বিশালাকৃতির হওয়ায় প্রথমে অনেকটা ভয় পাই। পরে জাল ফেলে আরো কয়েকজন কৃষকের সহায়তায় এটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।  

এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন, সাপ ধরার খরব পাওয়ামাত্রই টিম নিয়ে ওই কৃষকের বাড়িতে যাই। পরে এটি জাল থেকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। এটি অনেকটা বড় হওয়ায় উদ্ধার করতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। রাতেই এটি প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আমরা বর্তমানে বন বিভাগের কর্মীদের নিয়ে টেংরাগিরি উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। এটি ওই অভয়ারন্যে অবমুক্ত করা হবে।  

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, সাপটি উদ্ধারে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। দুপুরের মধ্যে সাপটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!