অজগরটি খেজুর গাছের উপরে একটি ছড়ায় মোড়ানো ছিল। পরে দুপুরে একই উপজেলার হরিণঘাটা পর্যটনকেন্দ্রের বনে সেটিকে অবমুক্ত করা হয়।
হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, সকালে মুন্সি বাড়ির কয়েকজন শিশু খেজুর গাছের নিচে দাঁড়িয়ে লাঠি দিয়ে খেজুর পাড়ছিল। ঐ সময় গাছটিতে খেজুরের ছড়ায় মোড়ানো অজগর সাপ দেখতে পেয়ে তারা চিৎকার দেয়। স্থানীয়রা সাপটি দেখে ভিলেজ টাইগার রেসপন্স টিমকে (ভিটিআরটি) জানায়। ভিটিআরটি সদস্যরা ঘটনাস্থলে এসে গাছ থেকে ৯ ফুট লম্বা অজগরটি নামান। পরে বনবিভাগের মাধ্যমে সাপটি হরিণঘাটা পর্যটনকেন্দ্রে অবমুক্ত করা হয়।
তিনি আরো জানান, এখান থেকে সুন্দরবন খুব কাছে। জোয়ারের পানিতে সুন্দরবন থেকে অজগর সাপটি ভেসে আসতে পারে।