ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সোশ্যাল মিডিয়ায় ]

দু’টি বিশাল অজগর কাঁধে তুলে নাচে মশগুল এক ব্যক্তি 

সোশ্যাল মিডিয়া ডেস্ক
প্রকাশিত: ১২:০৭, ২ মে ২০২২
দু’টি বিশাল অজগর কাঁধে তুলে নাচে মশগুল এক ব্যক্তি 
ফাইল ছবি

সাপ দেখলে ভয় পান না এমন মানুষের সংখ্যা বেশ কম। ভয়ের কারণে সাপ থেকে নিজেকে যতটা দূরে রাখা সম্ভব, মানুষ ঠিক ততোটাই নিজেকে দূরে রাখেন। কিন্তু এক ব্যক্তির ঘটনা দেখে অবাক নেটদুনিয়া।

অজগর নির্বিষ হলেও তাকে কি এভাবে কাঁধে তুলে নেয়া যায়? তাও আবার দু’টি পূর্ণবয়স্ক অজগর! নেটমাধ্যমে এমনই এক ভিডিও দেখে হতভম্ব অনেকে। দু’টি বিশালাকার অজগর সাপকে কাঁধে তুলে ক্যামেরার সামনে নাচানাচি করতে দেখা গেল এক ব্যক্তিকে।

সম্প্রতি নেটমাধ্যমে প্রকাশিত হয়েছে ইন্দোনেশিয়ার ওই ব্যক্তির অজগর নিয়ে নাচনকোদনের ভিডিও। এ আবার যে সে অজগরও নয়। যেকোনো পূর্ণবয়স্ক মানুষকে গিলে ফেলার ক্ষমতা রাখে এই সাপগুলো। ওই দুই সাপ দৈর্ঘ্যে ২০ ফুটেরও বেশি। এই দেখেই স্তম্ভিত হয়ে গিয়েছেন দর্শকেরা।

Advertisement

সম্প্রতি এক ব্যক্তির বিষধর কোবরার সাপের মাথায় চুমু খাওয়ার ভিডিও নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। অনেকে ওই ভিডিওর প্রসঙ্গ টেনে বলছেন, ইন্দোনেশিয়ার এই ব্যক্তি আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন।

প্রসঙ্গত, অজগর মূলত আফ্রিকার সাহারা, নেপাল, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ-পূর্ব পাকিস্তান, অস্ট্রেলিয়া, ফিলিপিন্সে দেখতে পাওয়া যায়। ওই ব্যক্তির কাঁধে যে দু’টি অজগর দেখা গিয়েছে, সেগুলো প্রজাতিতে ‘রেটিকুলেটেড’। অর্থাৎ, শরীরে জালের মতো আঁকিবুকি। অজগরের এই প্রজাতি মূলত দক্ষিণ-পূর্ব এশিয়াতেই দেখতে পাওয়া যায়।

ভিডিওটি দেখতে >>এখানে<< ক্লিক করুন 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!