ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

প্রেমিকের সঙ্গে গায়িকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮, ২২ এপ্রিল ২০২২
প্রেমিকের সঙ্গে গায়িকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল
শিল্পী রাজ- ফাইল ফটো

ভোজপুরি গায়িকা শিল্পী রাজের সঙ্গে তার প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনায় ভোজপুরী ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে গেছে।

জানা গেছে, ভিডিওতে শিল্পীর সঙ্গী হিসেবে যাকে দেখা যাচ্ছে তার নাম বিজয় চৌহান। কয়েক বছর ধরেই প্রেম করছেন তারা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে ছবি ও রিল ভিডিও আপলোড করতে দেখা গেছে গায়িকাকে।

এদিকে, ভিডিও ভাইরালকাণ্ডে অনুরাগীদের সহযোগিতা চেয়েছেন শিল্পী রাজ। তিনি ভিডিওটি শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি শেয়ার করা ভিডিওটি ডিলিট করতে বলেছেন। তবে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এ গায়িকার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অন্তর্জালে এখনও তার চিত্র ভেসে বেড়াচ্ছে।

Advertisement

উত্তরপ্রদেশের দেওরিয়ায় জন্ম গায়িকা শিল্পী রাজের। বর্তমানে পাটনায় থাকেন তিনি। ২০১৭ সালে শিল্পীর গাওয়া ‘ভুকুর ভুকুর’ গানটি প্রকাশের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভোজপুরি ইন্ডাস্ট্রির খেসারি লাল যাদব, পবন সিং-এর মতো সুপারস্টারদের সঙ্গে বহু হিট গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজ।

সেই তালিকায় রয়েছে- ‘জাদা লাগাত’, ‘বস কর পাগলি’, ‘দো ঘুঁনট’, ‘বাবুয়া কে খুশ কর দা’-এর মতো গান। এছাড়াও 'সহেলিয়া নু রে', 'আপনি তো জ্যায়সে ত্যায়সে', 'লাইকা পাহিলকা হা', 'নীলি নীলি আখিয়া'-র মতো হিট গান উপহার দিয়েছেন এ গায়িকা।

প্রসঙ্গত, কয়েকমাস আগে ভোজপুরি অভিনেত্রী ত্রিশা কর মধুরের সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল। সোশ্যাল মিডিয়ায় তার এমএমএস ভাইরাল হয়েছিল। যদিও সেই ভিডি‌ওটিতে মধুরের সঙ্গে আদৌ তার প্রেমিক ছিলেন কিনা সেই বিষয় নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!