বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, এর আগে মা অজগর ৪ বার ডিম দিয়েছে এবং তার থেকে ৩ বার বাচ্চা ফুটেছিল। তখন শতাধিক বাচ্চাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বনে।
রোববার সন্ধ্যা থেকে ডিম দেওয়া শুরু করে মা অজগরটি। বর্তমানে ডিমগুলো নিয়ে কুন্ডুলি পাকিয়ে বসে আছে মা অজগর।
.png)
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশের পরিচালক সজল দেব জানান, প্রায় ১০ বছর আগে মা অজগরটি শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে এটি সেবা ফাউন্ডেশনে আছে। ৪ বার ডিম দিয়েছে এবং প্রতিবার ৪০টির কাছাকাছি ডিম দিয়েছে। একবার বাচ্চা ফুটেনি বাকি ৩ বার বাচ্চা ফুটেছে। মা অজগরটি ৩ বারে আনুমানিক ১০০ টি বাচ্চা দিয়েছিলো, আমরা লাউয়াছড়া বনে ফিরিয়ে দিয়েছি।
তিনি আরো জানান, এবার ৪০টির মতো ডিম দিয়েছে মা অজগরটি। আগের ধারনা থেকে বলতে পারি মোটামুটি আগামী ৬০ দিনে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে। এর আগে কখনো ৫৮ দিনে কখনো ৫৯ দিনে ডিম থেকে বাচ্চা বের হয়েছিল।
পরিচালক সজল দেব বলেন, বিশেষ পরিচর্যার অংশ হিসেবে মা অজগরটিকে কেউ যেনো বিরক্ত করতে না পারে এবং সেও যেনো অনিরাপদ মনে না করে তাই কাউকে কাছে যেতে দেওয়া হচ্ছে না।