[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে ঈদের নামাজ আদায় করলেন শতাধিক পরিবারের মুসল্লি
মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক পরিবারের মুসল্লি-ছবি ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
সোমবার( ২ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার আঙ্গিনায় এ ঈদের জামাত হয়। নামাজে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে সবাইকে সেমাই পরিবেশন করা হয়।
নামাজে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী । এছাড়া জেলার অন্যান্য উপজেলায়ও ঈদের জামাত হয়।
.png)
আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী পীর সাহেব উজান্ডি জানান, ২০০৬ সাল থেকে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই এ নামাজ আদায় করছেন। তিনি বলেন সবাই কোরআন মেনে একসঙ্গে ঈদের জামাত পালন করা উচিত।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মৌলভীবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!