ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:২২, ১৭ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে যুবককে কুপিয়ে হত্যা
File Photo

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আব্দুল মালেক নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক, ২৮, উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি উত্তরভাগ গ্রামের আব্দুর রকিবের কেয়ারটেকার ছিলেন। 

Advertisement

স্থানীয়সূত্রে জানা যায়, আব্দুর রকিবের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের কলা মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বিচার সালিশ হলেও বিষয়টি সমাধান হয়নি। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!