ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজার জেনারেল হাসপাতালে করোনায় ৩ জনের মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১৯ জুলাই ২০২১
মৌলভীবাজার জেনারেল হাসপাতালে করোনায় ৩ জনের মৃত্যু 
মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ৩ জনের মৃত্যু 

মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত ১২ ঘণ্টায় করোনা পজিটিভ ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার বিনেন্দু ভৌমিক জানান, সদরের খালিশপুরের হেনা বেগম, কমলগঞ্জের পাত্রখলা চা বাগানের সাধারণ সম্পাদক কমল কোরাইয়া আইসিইউতে করোনা পজিটিভ নিয়ে ভর্তি থাকাবস্থায় আজ সকালে মারা যান। 

অপরদিকে হারুন মিয়া নামে কমলগঞ্জের আদমপুরের আইসোলেশনে ভর্তি থাকাবস্থায় মারা গেছেন। বর্তমানে আইসিইউতে ৬ জন ও আইসোলেশনে ৫৪ জন ভর্তি রয়েছেন। ৫০ টি সিট থাকলেও সেখানে ৪টি সিট বাড়িয়ে ৫৪ টি করা হয়েছে। নতুন রোগী আসলে তাদের সিট দেয়ার মতো জায়গা নেই। 

Advertisement

মৌলভীবাজারের সিভিল সার্জন ডাকার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৮ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জন পজিটিভ আসে, যার শতকরা হার ৪১.৫০ ভাগ। জেলায় এ পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী মারা গেছেন ৪৭ জন। আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪০৯ জন, সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৫ জন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!