ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই দিনে টিকা নিল মৌলভীবাজারের ২২০০ স্কুলশিক্ষার্থী

মৌলভীবাজার প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:৩০, ২৫ জানুয়ারি ২০২২
দুই দিনে টিকা নিল মৌলভীবাজারের ২২০০ স্কুলশিক্ষার্থী
টিকা নিচ্ছে শিক্ষার্থীরা

মৌলভীবাজার স্কুল শিক্ষার্থীদের করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। দুইদিনে প্রায় ২ হাজার ২০০ শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে।

সোমবার (২৫জানুয়ারি) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা টিকা গ্রহণ করছেন।

মৌলভীবাজার পৌর এলাকায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৭৩১ জন শিক্ষার্থীদের জন্য এ ভ্যাক্সিন প্রোগ্রাম ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। এরপরও যারা বাকি থাকবেন, তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ইপিআই ভবনে দেওয়া হবে।

Advertisement

সেচ্ছাসেবী সংগঠনের সদস্য মিথিলা আক্তার ও নাবিলা আক্তার জানান, আজ শিক্ষার্থীদের ২য় ডোজের ১ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। সকাল থেকে অনেক ভীড়, এরপরও আমরা স্বাস্থ্যবিধি মেনে সার্বিক ভাবে কাজ পরিচালনা করছি। 

স্বাস্থ্য সহকারী পরিমল রায় জানান, সব নিয়ম মেনে শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই এসব টিকা দেওয়া হচ্ছে। টিকা পর্যাপ্ত রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!