বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছয়জন, আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার ছয়জন এবং সিআর মামলার চার আসামি রয়েছেন।
.png)
মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলমের নির্দেশে মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এবং মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।