ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে ১৩ মামলার আসামি গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ২২ আগস্ট ২০২২
সরাইলে ১৩ মামলার আসামি গ্রেফতার 
গ্রেফতার মো. বোরহান। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ১৩ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. বোরহান জেলার সরাইল উপজেলার পানিশ্বর (দেওবাড়িয়া) এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন হানান, সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বোরহানের বিরুদ্ধে সরাইল থানায় ১টি ছিনতাইসহ খুন, ১টি অস্ত্র আইন, ৫টি ডাকাতি প্রস্তুতি, ১টি সিধেল চুরি, ২টি মারামারি ও আশুগঞ্জ থানায় ১টি ডাকাতি প্রস্তুতি, ২টি ডাকাতি মামলাসহ মোট ১৩ টি মামলা রয়েছে। ১৩টি মামলার মধ্যে ৫ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি একজন কুখ্যাত ডাকাত, খুনি, অস্ত্রধারী ও সন্ত্রাসী। সোমবার কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!