ধোপদুরস্ত পোশাকে আসা লোকগুলিকে দেখে কোনও ভাবেই বোঝার উপায় ছিল না যে, আদতে তারা সিবিআই কর্মকর্তা নন, ডাকাত! ফলে কারওই সন্দেহ হয়নি। তাছাড়া এত দ্রুততার সঙ্গে এবং নিখুঁত ভাবে তারা নিজেদের তুলে ধরেছিলেন যে কারও পক্ষেই বোঝা সম্ভব ছিল না।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভারতের জামশেদপুরে ঘটেছে এ ঘটনা।
.png)
জানা যায়, চটপট মোবাইল ফোনগুলি নিয়ে ডাকাতের দল ব্যাংকের ভল্টের ঘরে যায়। সেখান থেকে নগদ ৩০ লক্ষ টাকা লুট করে, সঙ্গে গয়নাও। তার পর টাকা-গয়না নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়েও যায় দলটি। যাওয়ার সময় ফোনগুলি ব্যাংকের গেটে ফেলে রেখে যায়। আর ব্যাংকের মূল গেটের শাটার নামিয়ে দেয়। যেতে যেতে কয়েক রাউন্ড গুলিও চালায় তারা।
আরো পড়ুন>> যানজট এড়াতে ফুট ওভারব্রিজে অটোরিক্সা তুলে দিলেন চালক!
ব্যাংককর্মী এবং গ্রাহকদের যত ক্ষণে সম্বিৎ ফিরেছে তত ক্ষণে পগারপার ডাকাতের দল। এর পরই ব্যাংকে হুলস্থুল পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, ডাকাতরা মোটরবাইক নিয়ে পালাচ্ছে। ডাকাতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সূত্র: আনন্দবাজার