ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ০০:০১, ৩ সেপ্টেম্বর ২০২২
কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ধামরাই থানা

ঢাকার ধামরাইয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মৃত নাসিমা বেগম ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নওগাঁও কায়েত গ্রামের জয়নাল আলীর দ্বিতীয় স্ত্রী।

কুল্লার ইউপি সদস্য মহিউদ্দিন জানান, নাসিমা ও জয়নালের এটি দ্বিতীয় বিয়ে। পারিবারিক বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার দুপুরে বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নাসিমা। পরে আশপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

Advertisement

স্বজনদের বরাতে ধামরাই থানার এসআই আশরাফুল জানান, ঢাকায় নেয়ার পথে মারা যাওয়ায় মরদেহ নিয়ে ধামরাই থানায় আসেন স্বজনরা। স্বামী-স্ত্রী দুজনেরই আগের সংসারে সন্তান রয়েছে বলে জানান তারা। দ্বিতীয় সংসারে সন্তান হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে ভরণপোষণের বিষয়ে নাসিমার কলহ চলছিল। এরই জেরে নাসিমা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম জানান, মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!