ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে ফের লোকালয়ে লজ্জাবতী বানর

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ৪ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারে ফের লোকালয়ে লজ্জাবতী বানর
ফাইল ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল এলাকা থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার রাতে বানরটিকে লাঠিটিলা বনে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, কচুরগুল এলাকায় একটি বাজারে লজ্জাবতী বানরটি ঘোরাঘুরি করছিল। এ সময় কয়েকজনের সহায়তায় বানরটিকে ধরে ফেলেন বাজারের ব্যবসায়ী আশরাফুল। বিষয়টি জানতে পেরে শনিবার আশরাফুলের বাড়িতে গিয়ে বুঝিয়ে-শুনিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করেন স্থানীয় পরিবেশকর্মী খোরশেদ। এরপর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে রাতেই বানরটিকে সংরক্ষিত লাঠিটিলা বনে অবমুক্ত করেন তিনি।

অবাধে পাহাড়-জঙ্গল কেটে ফেলায় বনে খাদ্যাভাব তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ পরিবেশবাদীদের। এর ফলে প্রায়ই লোকালয়ে বেরিয়ে আসছে বন্যপ্রাণী। লজ্জাবতী বানর সংকটাপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত। মৌলভীবাজারে এ পর্যন্ত অসংখ্য লজ্জাবতী বানর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!