[ দেশজুড়ে ]
ফ্রিজ খুলতেই নিথর হলেন সাহিদা
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের মেলান্দহে ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাহিদা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউপির চর সগুনা এলাকায় এ ঘটনা ঘটেছে। সাহিদা বেগম ওই এলাকার সোহরাব উদ্দিনের স্ত্রী।
জানা যায়, সব সময় ফ্রিজে পান রাখতেন সাহিদা বেগম। রোববার বিকেলে পান বের করতে গিয়ে ফ্রিজের পেছনের অংশে তার হাত লাগে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
মেলান্দহ থানার এসআই দিলীপ চন্দ্র বলেন, ‘টিনশেড ঘরে ভালোভাবে বৈদ্যুতিক ওয়ারিং করা ছিল না। একটি দেশীয় কোম্পানির ফ্রিজ ছিল। ফ্রিজের পেছনে তারের সঙ্গে ওই নারীর হাত লেগে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!