[ দেশজুড়ে ]
স্বামী বাড়ি ফিরেই দেখেন ঝুলছে জোছনা
ফাইল ছবি
ভোলার দৌলতখান উপজেলায় জোছনা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলা চরপাতা ইউপির ৭ নম্বর ওয়ার্ড ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জোছনা বেগম ওই ওয়ার্ডের মাকসুদুর রহমানের স্ত্রী। তবে এ ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন স্বামী।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন।
ওসি জানান, দাম্পত্য জীবনে সুখী ছিলেন জোছনা বেগম। ঘটনার দিন সকালে তিনি বাড়িতে রান্নাসহ অন্যান্য কাজ করেছিলেন জোছনা। দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী মাকসুদুর রহমান বাড়িতে এসে দেখেন জোছনা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে মাটিতে নামানো হয়। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পালিয়ে যান মাকসুদ।
ওসি আরো জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবেবলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!