রোববার রাতে উপজেলার রংছাতি ইউপির ভাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে। মুস্তাকিন ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে।
কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, রোববার সন্ধ্যায় পরিবার সদস্যদের সঙ্গে খেলা করছিল শিশু মুত্তাকিম। এ সময় সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশেই বাবুখলা পাহাড়ি ঝর্ণা ছড়ার পানিতে ডুবে যায় সে।
.png)
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ছড়ার পানিতে শিশুটিকে ভাসতে দেখেন শিশুটির মা। পরে পরিবারের অন্য সদস্যরা শিশু উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শরিফুল আলম মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।